July 9, 2026, 1:37 pm

ইসকন নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে মুসল্লীদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীর বিটিসিএল মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানির অপহরণ ও ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ধর্মপ্রান মুসলমান ও আলেম সমাজ। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিলযোগে স্টেশন রোড এলাকায় অবস্থান নেন তারা। এসময় “আল্লাহু আকবর” ধ্বনিতে চারপাশ মুখরিত হয়।
বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কাজ করছে। চট্টগ্রামে আইনজীবী, সিলেটে মসজিদের ইমামকে তারা হত্যা করেছে। গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষিত হয়েছে এই সংগঠনের ইন্ধনে। সর্বশেষ তারা মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ করে টঙ্গী থেকে পঞ্চগড় নিয়ে গেছে। পতিমধ্যে তারা তাকে অমানুষিক নির্যাতন করেছে। একজন আলেমকে বিবস্ত্র করেছে। এটা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর প্রতিবেশী দেশের নোংরা হস্তক্ষেপ। অতিসত্তর এই সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন—গাজীপুর জেলা হেফাজত ইসলামের আমীর মুফতি মাসুদুল করিম, মাওলানা মুহিবুল্লাহ মাদানী, গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি এবং টঙ্গীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুসল্লীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর