ময়মনসিংহ প্রতিনিধি :: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল ডি পি) ইশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ইন্তেকাল করেন তাদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।২৯-শে আগষ্ট বৃহস্পতিবার ইশ্বরগঞ্জ উপজেলা এল ডি পি সভাপতি মোঃ মনজুরুল হক অনুষ্টানে সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ড.আওরঙ্গজেব বেলাল। প্রধান অতিথির বক্তব্যে ড.বেলাল বলেন এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ড. কর্নেল(অব) অলি আহমেদ উনার নেতৃত্বে আমরা সারাদেশব্যাপী,দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমরা কাজ করছি। বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা এলডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সামাদ।এসময় পিতাম্বরপাড়া কামিল মাদরাসার অধ্যাপক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান এবং এল ডি পি,র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।