July 4, 2026, 5:20 am

ইজতেমার পথে ‘জুমা স্পেশাল’ ট্রেন, যখন যেখান থেকে ছাড়বে

Reporter Name
  • আপডেট Friday, January 31, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আজ শুক্রবার (৩১ জানুয়ারি)। একই সঙ্গে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এই নামাজে অংশ নিতে মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে একজোড়া জুমা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।
এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার (২ ফেব্রুয়ারি) পরিচালনা করা হবে ৯টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।
অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে এবং টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর