July 29, 2026, 6:42 pm

আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে: হাসান সরকার

Reporter Name
  • আপডেট Sunday, October 26, 2025
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান একেবার তলানিতে নিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক কার্যালয় এবং শিক্ষকদের দলীয় কর্মী হিসেবে ব্যবহার করেছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারিয়ে ইসকন দিয়ে গুম-খুন, অপহরণের পথ বেছে নিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে চোখ কান খোলা রাখতে হবে।
টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তফা আমীর ফয়সাল শফি মাস্টারের সভাপতিত্বে ও শিক্ষক জিএম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা হাজী বাবর আলী, মহানগর বিএনপির সাবেক প্রকাশনাবিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, বিএনপি নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর