May 15, 2026, 1:06 am

আসছে তিন বন্ধুর ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’

Reporter Name
  • আপডেট Wednesday, October 8, 2025
  • 126 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: গ্রামীণ প্রেক্ষাপটে তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খার মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর কেবল ব্যবসা ঘিরে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’।
হিমু আকরামের রচনা ও পরিচালিত নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকে দেখা যাবে, তিন বন্ধু মিলে চালায় পাঙ্খা স্যাটেলাইট নামের ডিস কোম্পানি। এই ব্যবসার পাশাপাশি তাদের ভিন্ন ভিন্ন শখ রয়েছে। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবার করা মোহনের প্রেমের বহুদিক রয়েছে। তাদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় এগিয়ে যাবে নাটকটি।
দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক নির্মাণ শুরু করেছেন পরিচালক হিমু। গেল বছরে এই নির্মাতা ঘোষণা দিয়েছিলেন কলকাতার স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার। কিন্তু জুলাই-অগাস্টের আন্দোলনে ভারত বাংলাদেশ ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার নির্মাণ কাজ। তাই আবারও নাটকের কাজে মনোযোগী হয়েছেন নির্মাতা।
নাটকটি নিয়ে হিমু বলেন, ‘ঘুরিতেছে পাঙ্খা’ শুধু একটি কৌতুকধর্মী ধারাবাহিক না, এখানে গ্রামীণ জীবনের স্বপ্ন, হাসি-কান্না আর সম্পর্কের নানা রঙ উঠে আসবে। আমি চাই দর্শকরা নিজেদের গল্পও এই নাটকের ভেতরে খুঁজে পাক।”
নাটকের বিভিন্ন রঙের চরিত্র দেখা যাবে মানুষের। কেউ ঘোড়ায় চড়া আতর আলী ফকির, কেউ অফিসার মোকলেস, আছে প্রভাবশালী মগা ভাই, গোলাপি, কুসুম ও কোকিলা, ক্যাবল ব্যবসায়ী সফদার মিয়া। এসব চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, সাদ্দাম মাল, রাশেদ সীমান্ত, জিল্লু, রোজী সিদ্দিকী, মৌসুমী হামিদ, মায়মুনা মমো, রোজী সিদ্দিকী, অদিতি জাহান অথৈ, জারা নুর, এস কে বাপ্পি, আমিন আজাদ, সঞ্জিব আহমেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর