April 21, 2026, 6:08 am

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name
  • আপডেট Wednesday, September 11, 2024
  • 67 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেআইনি ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়ার শিল্পাঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করছিল। উদ্ভূত পরিস্থিতিতে ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় মঙ্গলবার রাতে ৪৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর সামনে আজ অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে । নোটিশে উল্লেখ করা হয়, ১৩(১) ধারা অনুযায়ী কারখানা যত দিন বন্ধ থাকবে শ্রমিকেরা তত দিনের মজুরি পাবেন না।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার অরুনিমা গ্রুপের দুটি প্রতিষ্ঠান অরুনিমা স্পোর্টস ওয়্যার, ডিএমসি অ্যাপারেলস, এনভয় গ্রুপের তিনটি প্রতিষ্ঠান মানতা অ্যাপারেলস, এনভয় ফ্যাশন্স, এনভয় ডিজাইন, ফ্লোরেন্স গ্রুপের সিগমা ফ্যাশন্স লি., শারমিন গ্রুপের ইশায়াত অ্যাপারেলস লি., হামীম গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার, অ্যাপারেলস গ্যালারি লি., রিফাত গার্মেন্টস, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং, আর্টিস্টিক ডিজাইন, নেক্সট কালেকশন্স, ডেকো গ্রুপ, এ ছাড়া ডেবোনেয়ার লি., ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ, স্টারলিং স্টাইলস, বান্দো ডিজাইন, মন্ডল নিটওয়্যারস লি., এআর জিন্স প্রডিউসার, সাদ ফ্যাশন্স, টেক্সটাউন, জেড থ্রি কম্পোজিটসহ ৪৫টি কারখানা। জামগড়া এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় ৪ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় টঙ্গাবাড়ী এলাকার ওয়াশ অ্যান্ড ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানা ।
এনভয় কমপ্লেক্সের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপকের স্বাক্ষর করা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর কারখানার শ্রমিকেরা শ্রম আইনবহির্ভূত অবৈধ ও অযৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে নিজ নিজ কাজ কর্ম বন্ধ করে দেন । কর্তৃপক্ষ বারংবার তাঁদের কাজে ফেরার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাজ না করে বসে থাকেন। অতঃপর কারখানা ও শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ওই দিন কারখানা ছুটি ঘোষণা করেন। একই কারণে ১০ সেপ্টেম্বর কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলায় তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
পুলিশ জানায়, আজ আশুলিয়ার বেশির ভাগ কারখানাতেই শ্রমিকেরা কাজে যোগদান করেছিলেন। কিন্তু দুপুরের দিকে কয়েকটি কারখানায় অসন্তোষ শুরু হলে কারখানাগুলো ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এভাবে আজ পর্যায়ক্রমে অন্তত ২৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১–এর (আশুলিয়া) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়াল আলম বলেন, ১৩(১) ধারায় ৪৫টি কারখানা ও বিভিন্ন কারণে আরও প্রায় ২৫টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। যাঁরা পারছেন তাঁরা কারখানা চালাচ্ছেন, যাঁরা পারছেন না, তাঁরা চালাচ্ছেন না। এ ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর