October 7, 2026, 5:55 pm

আশুলিয়া ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, March 2, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাভারের আশুলিয়ায় জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও চিহ্নিত মাদককারবারি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আজ রবিবার (২ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিবির ওসি জালাল উদ্দীন। এর আগে শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদককারবারি ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর