July 4, 2026, 8:12 pm

আশুলিয়া আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করা সেই আল-আমিন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গ্রেফতার অভিযানে গেলেই আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যেতেন দুর্ধর্ষ ডাকাত আল-আমিন। দিনের-পর দিন তাকে গ্রেফতারের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার হন আল-আমিন। একই সঙ্গে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আল আমিন (৩৮), রাজিব হোসেন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫)। এদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে আল-আমিনকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সঙ্গে জড়িত। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর