July 4, 2026, 6:45 am

আলেমরা দেশের টাকায় বিদেশে বাড়ি করেননি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, October 28, 2024
  • 79 জন দেখেছে

অন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক না। এখন পর্যন্ত কোনো আলেম দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেননি। দেশের প্রায় মাদ্রাসাগুলো জনগণের অনুদানে চলে। আমরা আল্লাহর উপর ভরসা করবো এবং কারো তাঁবেদারি করবো না।’ আজ সোমবার বিকেলে দিনাজপুরের হিলি আজিজিয়া মাদরাসায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হিলির বিভিন্ন সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে এসেছে। আগামী নির্বাচন জিতে যারা ক্ষমতায় আসবেন, তারা অনেক সময় পাবেন, তারা সব সমস্যার সমাধান করবেন। আপনাদের যে সমস্যা এগুলোর বিষয়ে আমার দপ্তরের কাজ নেই। তারপরও যারা এসব দপ্তর নিয়ে কাজ করছেন, তাদের নিকট বিষয়গুলো তুলে ধরবো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার নিয়ে কাজ করছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর