May 25, 2026, 5:34 am

আ’লীগের কারণে বাংলাদেশ বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত :

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: সাবেকমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ শুধু দেশের জনগণের কাছেই ধিকৃত নয়, সারা বিশ্বের কাছে এরা গণতন্ত্র হত্যাকারী। তাদের একদলীয় শাসনের কারণে বাংলাদেশ আজ সারাবিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে মোহাম্মদপুর শংকর জামে মসজিদের পাশে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

নোমান বলেন, এ আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না, তাদের অতীত ইতিহাস তাই বলে। এরা কখনও ভিন্নমত সহ্য করতে পারে না। স্বাধীনতার পরও এ আওয়ামী লীগ বিরোধীমতের হাজার হাজার তরুণকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধা হত্যা করেছে। রক্ষীবাহিনী গঠন করে সাধারণ মানুষকে অমানসিক নির্যাতন করা হতো। ক্ষমতাকে চিরস্থায়ী করতে গঠন করা হয়েছিল বাকশাল। আজও একই কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এ আওয়ামী লীগ।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের আহ্বায়ক সালাম বলেন, ঘুমন্ত মানুষকে ডাক দিলে এক ডাকেই উঠে যায়, আর জেগে ঘুমিয়ে থাকার ভান করে তাকে ধাক্কা দিলেও ঘুম থেকে ওঠানো যায় না। আওয়ামী লীগ জেগে ঘুমাচ্ছে। এরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আত্মচিৎকার ঠিকই শুনতে পাচ্ছে। সরকার পতনের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। না শোনার ভান করে আছে।

তিনি বলেন, পৃথিবীর কোনো স্বৈরাচার শাসক স্বেচ্ছায় পদত্যাগ করেনি। জনতার আন্দোলন অথবা বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে। এ সরকারও এমনি এমনি ক্ষমতা ছাড়বে না। তাদেরও পতন হবে। শুধু পতনই হবে না, তাদের সব অপকর্মের বিচার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আকতার হোসেন, সোহেল রহমানসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর