July 9, 2026, 8:41 pm

আমি বিজয়ী হলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে একটি সুন্দর গাজীপুর গড়ে তুলবো : স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 97 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর-২ আসনে (স্বতন্ত্র) প্রার্থী আ.লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি বিজয়ী হলে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর স্মার্ট গাজীপুর উপহার দিবো। সবসময় বাইরে ভোট দিয়েছেন, এবার ঘরে দেন। আমি যদি নির্বাচিত হই তাহলে সেই বিজয় হবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ওই স্বতন্ত্র প্রার্থী। এ সময় গাজীপুরের সাবেক মেয়র ও আলোচিত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এমপি নির্বাচিত হয়ে যদি দিনরাত সিটি কর্পোরেশনের পেছনে লেগে থাকেন, তাহলে উন্নয়ন হবে কীভাবে। টঙ্গীতে গিয়েছিলাম, সেখানে আমাকে তারা বলেছে, টঙ্গীর মানুষ নির্যাতিত হয়েছে। সারা বাংলাদেশে জাহাঙ্গীর আলমের মতো নেতা খুব বিরল। সে আমার থেকে অনেক ছোট কিন্তু একজন ক্যারিশমাটিক নেতা। তিনি মাত্র তিন বছরে গাজীপুরের চেহারা পরিবর্তন করে দিয়েছিল। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তিনিসহ সবাই আমার পক্ষে রয়েছে, আমি আপনাদের ঘরের সন্তান। সবসময় আমাকে আপনারা পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। তাই, আমি নির্বাচিত হয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক শহর গড়ে তুলবো।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, একটি পরিবর্তন দরকার। এই পরিবর্তন আলীম উদ্দিন বুদ্দিন ভাই (স্বতন্ত্র প্রার্থী)-এর মাধ্যমে যেন হয়। যেহেতু আলীম উদ্দিন বুদ্দিন ভাই প্রবীণ নেতা, তার মাধ্যমে যেন সমাজ ভালো থাকে এজন্য তার মাধ্যমে পরিবর্তন চাই। গাজীপুরের-১ থেকে ৫টি আসনেই যারা মানুষকে, আমাদের মূল্যায়ন করে; তাদের পক্ষে কাজ করবো। তাই আলীম উদ্দিন বুদ্দিন ভাই যেহেতু আমাদের সঙ্গে থেকে উন্নয়ন করতে চেয়ে দোয়া চেয়েছে, তার জন্য কাজ করবো। রাজনীতিতে দেখেছি, বুদ্দিন ভাই একজন আদর্শবান মানুষ। তাই আমরা বুদ্দিন ভাইয়ের জন্য ভোট চাই, দোয়া চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর