May 18, 2026, 5:25 pm

আমারা চাই চীনের সাথে আমাদের ভাষাগত সম্পর্ক আরো সুদৃঢ হোক: ডা. শফিকুর রহমান

Reporter Name
  • আপডেট Sunday, January 26, 2025
  • 70 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চায়না একটি বড় দেশ। চানায় রাষ্ট্রদূতের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন। আমরা মিলেমিশে হাতে হাতধরে পাশাপাশি থেকে প্রিয় বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো। আজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ওয়ামীর স্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে লং লীভ ফ্রেন্ডশীপ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। এছাড়া চীনা দূতাবাসের কর্মকর্তাগণ ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় এক হাজার দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও চাল, ভাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, চীনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা এখানে এসেছেন এবং তারা এখনকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এখান থেকেও জ্ঞানীগুণি ব্যাক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরো বৃদ্ধির জন্য চায়না সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান প্রযুক্তি ও ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করেছেন। দুনিয়ায় ভাষার দিক থেকে যে সমস্ত জাতি খুবই কাছাকাছি তাদের মধ্যে অন্যতম চীন। তাদের মনের আদান প্রদান খুবই চমৎকার। আমারা চাই চীনের সাথে আমাদের ভাষাগত সম্পর্ক আরো সুদৃঢ হোক। তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরো সুদৃঢ হবে। চায়নার সরকার এরই মধ্যে কল্যানমূলক কাজের পদক্ষেপ নিয়েছে।
তিনি আরো বলেন, চাইনিস ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি এখানে গড়ে তুলবেন। যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজ বিশ্বে যে কয়টি দেশে বিজ্ঞান প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। আজকে যে মহত কাজের জন্য চায়না রিপালিকের পক্ষ থেকে রাষ্ট্রদুত এবং তার সহকার্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগনের পক্ষ থেকে তাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটি দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর