স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য মুসলিমপ্রধান এদেশেও ইফতার মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। রোজার মাসে ইয়াহুদি রাষ্ট্রেও দ্রব্যমূল্য বাড়ানো হয় না কিন্তু আমাদের ৯৫ ভাগ মুসলমানের দেশে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হয়।
তিনি বলেন, বর্তমানে দুর্নীতিবাজদের সাজা দেওয়া হয় না। দেশকে যারা ভালোবাসেন তাদের ধরে ধরে জেলে নিক্ষেপ করা হয়। শনিবার টঙ্গী বড় দেওড়া হযরত শাহজালাল রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স গোলাপ মঞ্চে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইজ্দাুর রহমান মিলন, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।