July 9, 2026, 8:12 pm

আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

Reporter Name
  • আপডেট Friday, June 16, 2023
  • 134 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: অবশেষে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তোলার পর অধিনায়ক লিটন দাস থামার সিদ্ধান্ত নিয়েছেন। ইনিংসের ৮০ ওভার শেষে বাংলাদেশের রান ৪২৫। উইকেট হারিয়েছে ৪টি। রান রেট ৫.৩১। এ রেকর্ড রানের লিডের পর আফগানদের ছুঁড়ে দিয়েছে তারা ৬৬২ রানের লক্ষ্য।

সেই লক্ষ্য নিয়ে একটু পর ব্যাট করতে নামছে আফগানিস্তান। খেলার বাকি আছে আরো দেড় দিনের মতো। ইনিংস ঘোষণার আগে মুমিনুল ১২১ ও লিটন দাস ৬৬ রানের অপরাজিত আছেন। আফগানদের হয়ে ২ উইকেট শিকার করেছেন স্পিনার জহির খান। এছাড়া আমির হামজা নিয়েছেন একটি উইকেট। জাকির হাসান হয়েছিলেন রান আউট। এর আগে কখনো ৫০০ রানের লিড নিতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজ সবকিছু ছাড়িয়ে গেছে তারা। এর আগে চতুর্থ ইনিংসে ৪৭৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ২২৪ রানে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর