July 9, 2026, 11:00 am

আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাইয়ের শ্রেষ্ঠ বীর : এটিএম আজহারুল ইসলাম

Reporter Name
  • আপডেট Friday, July 4, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আন্দোলনে শহীদ আবু সাঈদকে জুলাইয়ের শ্রেষ্ঠ বীর আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আবু সাঈদের ঋণ কখনও শোধ করা কখনো সম্ভব না। তার প্রথম রক্তের বিনিময়ে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, আমরা কখনো জুলাই গণঅভ্যুত্থানকে ভুলতে পারবো না। আজকে আবু সাঈদ- মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশে বুক উঁচু করে কথা বলতে পারছি। আমরা সব সময় শহীদ আহতদের পরিবারের পাশে রয়েছি। আমরা আহত শহীদ ও তার পরিবারদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুলপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাউসার হোসেনসহ অন্যান্য নেতারা।
আজহারুল ইসলাম বলেন, আবু সাঈদ এ যুগের শ্রেষ্ট বীর। আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণ করেছেন এদেশে অন্যায়কারী, জুলুমবাজ, গণহত্যাকারী, অত্যাচারী, স্বৈরাচারের স্থান নেই। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আবু সাঈদের কারণে আজকে তার পরিবার শুধু নয় সারা বাংলাদেশের সকল মানুষ গর্বিত। আমি আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর