May 27, 2026, 10:15 am

আন্দোলনের নামে যারা সহিংসতা করে তাদের খবর আছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, May 25, 2023
  • 140 জন দেখেছে

নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে যারা সহিংসতা করে তাদের খবর আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবো এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার হিসেবে নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করবো। সব ধরনের সহোযোগিতা করবো।

তিনি আরো বলেন, আমরা নির্বাচন চাই। যখন নির্বাচন বাধার প্রশ্ন আসে তখন আমরাও বলতে চাই এই নির্বাচনে যারা বাধা দিবে তাদের অবশ্যই আমরা প্রতিহত করবো। বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। বেশি গৌরচন্দ্রিকা না, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই- যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে এরাই রাজনৈতিক সহিংসতায় আছে, কাজেই ওদের খবর আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর