স্টাফ রিপোর্টার, টঙ্গী :: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন। আজ শুক্রবার সকালে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হাজার হাজার কর্মী সমর্থন নিয়ে এ আনন্দ মিছিল করেন।
এ সময় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও শহীদ মিনারে ফুল দিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। এবং তিনি সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।