নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত আটজন কর্মকর্তাকে পরিচালক পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বাহিনীর উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত পরিচালকগণ হলেন আফজাল হোসেন, মো. সেলিমুজ্জামান, মো. এফতেখারুল ইসলাম, রোকসানা বেগম, ফাতেমা-তুজ-জোহরা, শিরিন সুলতানা, মো. জানে আলম সুফিয়ান ও সদন চাকমা। ২৯তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন তারা।
গত ১৩ নভেম্বর তাদেরকে উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। এক দিন পর তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর মহাপরিচালক। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।