May 18, 2026, 7:24 pm

আতঙ্কে সরকার প্রশাসনকে দিয়ে দলীয় বক্তব্য দেওয়াচ্ছে : নুরুল হক নুর

Reporter Name
  • আপডেট Friday, August 25, 2023
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে পরাজয়ের আতঙ্কে প্রশাসনকে দিয়ে সরকার দলীয় বক্তব্য দেওয়াচ্ছে। গণঅধিকার পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় কালো পতাকা গণমিছিল করে দলটি। বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে পল্টন মোড়ে শেষ হয় এ কালো পতাকা মিছিল।

মিছিলপূর্ব সমাবেশে নুরুল হক নুর বলেন, সারাদেশে বিরোধী মতের মানুষদের পুরোনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। প্রশাসনের গুটি কয়েকজন প্রজাতন্ত্রের সেবা করার জন্য চাকরিতে ঢুকেন নাই। চাটুকারিতা ও বাকশাল কায়েমের জন্য ওরা প্রশাসনে ঢুকেছেন।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করতে দিচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে।

এসময় সরকারের উদ্দেশে নুর বলেন, আপনারা বিভিন্ন সংস্থা দিয়ে জরিপ করিয়ে দেখেছেন সুষ্ঠু ভোট হলে আপনাদের করুণ পরাজয় হবে। যে পাপ করেছেন, অপকর্ম করেছেন জনগণ আপনাদের ধোলাই দেবে। এ দেশে থাকতে দেবে না। এইসব আতঙ্কে সরকার প্রশাসনকে দিয়ে দলীয় বক্তব্য দেওয়াচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর