May 25, 2026, 8:44 pm

আজ পবিত্র লাইলাতুল কদর

Reporter Name
  • আপডেট Saturday, April 6, 2024
  • 115 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন।
পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।
লাইলাতুল কদরকে সম্মানিত ও মহিমান্বিত রাত বলার কারণ- কর্মহীনতার কারণে যার পূর্বে কোনো সম্মান ও মূল্য থাকে না, সে এই রাতে তওবা-ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যান।
এছাড়া, কদরের আরেক অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ, তাকদীর নির্ধারণ করা। এই রাতে পরবর্তী এক বছরের প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক ইত্যাদির পরিমাণ লাওহে মাহফুজ থেকে নির্দিষ্ট ফেরেশতাগনকে লিখে দেওয়া হয়। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর