August 5, 2026, 5:16 pm

আজ ঢাকায় দুই উন্মুক্ত কনসার্ট, কোন মঞ্চে থাকছেন কোন শিল্পী

Reporter Name
  • আপডেট Wednesday, August 5, 2026
  • 2 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে সংগীতের মাধ্যমে তুলে ধরতেই এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুটি কনসার্টই সবার জন্য উন্মুক্ত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।
এই মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর ও নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।
অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় আয়োজিত এই কনসার্টে অংশ নেবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
আয়োজকদের ভাষ্য, জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংগীতের মাধ্যমে ঐক্য, গণতন্ত্র ও মুক্তির বার্তা ছড়িয়ে দিতেই এই দুই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতির কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর