মোঃ আক্তার হোসেন ডালি:: অলিকুলের শিরোমণি, বিশ্ববিখ্যাত সুফি সাধক হযরত খাজা মঈনউদ্দিন চিশতী (রহঃ)-এর পবিত্র দরগাহ শরীফ, আজমীর শরীফ (ভারত)-এর প্রধান ও খাস খাদেম এবং চিশতিয়া তরিকার আন্তর্জাতিক সভাপতি, শ্রদ্ধাভাজন হুজুর সৈয়দ মোঃ নাদিম চিশতী (রহঃ) গত বুধবার (২৩ জুলাই) বাংলাদেশে শুভাগমন করেন।
তাঁর শুভাগমনে গাজীপুরের মানুষ যেন ধন্য হয়ে ওঠে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড, দেওড়া মির্ধা বাড়ি সংলগ্ন আধ্যাত্মিক কেন্দ্র ‘খাজা ভবন’-এ অবস্থান গ্রহণ করেন, যা বিশিষ্ট ব্যক্তিত্ব ও চিশতিয়া ভক্ত মোঃ আব্দুল মজিদ চিশতীর স্বপ্নবোনা নিবাস। এ সময় হুজুরের সফরসঙ্গী ছিলেন তাঁর যোগ্য উত্তরসূরি, জ্ঞানে-গুণে পরিপূর্ণ পুত্র সৈয়দ মোঃ ফখরুদ্দিন মঈন চিশতী, যিনি চিশতিয়া তরিকার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।

বাবা জানের আগমনের সংবাদ ছড়িয়ে পড়তেই, গাজীপুরের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক উন্মাদনা। শত শত ভক্ত-অনুসারী ছুটে আসেন দোয়া ও বারাকাত লাভের আশায়। খাজা ভবনের প্রতিটি কোণ যেন আলো ঝলমল করে ওঠে খাজা বাবার প্রেমে। এই সফর ছিল শুধুই কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয়-এটি ছিল রূহানিয়াতের এক পবিত্র বার্তা, ভালোবাসা, শান্তি ও মানবতার এক মর্মস্পর্শী আহ্বান।