সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খানকে গাসিক উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত করায় গত মঙ্গলবার রাতে গণসংবর্ধনা প্রদান করা হয়। গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মহানগর যুবলীগের সদস্য এস এম শামীম আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, এডঃ মোঃ আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভুইঁয়া। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্লাহ মন্ডল, সাবেক সহ সভাপতি মোঃ ওসমান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল্লাহ মিয়া,বাসন থানা আওয়ামী লীগের সভাপতি এমএ বারী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, সাইফুল ইসলাম দুলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম হারুন সিপাই, গাছা থানা যুবলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর তাঁতিলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন খান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি নবীন হোসেন, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মুক্তা ইসলাম ইভা প্রমুখ। গণসংবর্ধনা শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মাঝে সংবর্ধনা ক্র্যাস্ট প্রদান করা হয়।