July 9, 2026, 9:53 am

আগামী রবিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি

Reporter Name
  • আপডেট Friday, December 8, 2023
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। এদিন সকাল ১১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপির মানববন্ধনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ১০ ডিসেম্বর মানববন্ধন পালনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর