July 4, 2026, 6:43 am

আখেরী মোনাজাতের প্রথম ধাপের ইজতেমা সমাপ্ত দ্বিতীয় ধাপের ইজতেমা আগামীকাল শুরু

Reporter Name
  • আপডেট Sunday, February 2, 2025
  • 100 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম ::  টঙ্গীতে তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমা ১ম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের সাথীরা। আজ রোববার আখেরি মোনাজাত শেষ করে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা ইতিমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করেছেন।
এদিকে দ্বিতীয় ধাপের ইজতেমায় যারা অংশগ্রহণ করবেন তারা আসা শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।
আগামীকাল সোমবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। প্রথম ধাপের ইজতেমার দোয়া শেষ করেই তাবলিগের বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করে এবং মাগরিবের আগেই তা সম্পন্ন করে। মাঠে ইতিমধ্যে ৭৬ দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান মেহমান অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা যার যার দেশে ফিরবেন।
এদিকে বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডায়েরি করার ব্যবস্থা গ্রহণ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ- দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি যে প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল, এখানে ইজতেমায় আগত মোট ৫ জন মুসল্লির মৃত্যু হয়। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে প্রায় ৪০ লক্ষাধিক মুসল্লি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর