May 19, 2026, 1:19 am

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধে জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, January 15, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। এরই মধ্যে ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। আজ বুধবার বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।
ছাত্র আন্দোলনের সময় যেসকল পুলিশ কর্মকর্তা সরাসরি গুলি করেছেন, ইনকুয়ারির (তদন্ত) পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর