October 9, 2026, 5:57 am

আওয়ামী লীগ ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলো : হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Saturday, July 5, 2025
  • 100 জন দেখেছে

মো: জাফর আলী:: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে চেয়েছিলো। জাতিকে মুর্খ ও নেতৃত্বহীন করে গড়ে তোলার পায়তারা চালিয়েছিল। শিক্ষকরা দুর্নীতি করেন তা আমরা ভাবতেও পারি নাই। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রীতিমত দুর্নীতির প্রতিযোগিতা হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এণ্ড কলেজ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, আমি গাজীপুরে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পেছনে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক কোন উদ্দেশ্য ছিলো না। শুধু সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার এসে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলো। তারা বিগত ১৬টি বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে। দুর্নীতির করে প্রতিষ্ঠানগুলো থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
সফিউদ্দিন সরকার একাডেমি এণ্ড কলেজ ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫’ এর আয়োজন করা হয়। সফিউদ্দিন সরকার একাডেমি এণ্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মুহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জি. এম. ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. মাহাবুবুর রহমান, পরিচালক কর্নেল (অব.) ডা. সাজ্জাদ আহম্মেদ এ কে খান জিলানী, বাংলাদেশ ফেডারেশন অব ডেণ্টাল সাইন্সের মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রুমি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. মাহাবুবুল আলম শুক্কুর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর