October 12, 2026, 4:11 pm

আওয়ামী লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় ১৭ কোটি

Reporter Name
  • আপডেট Tuesday, November 21, 2023
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে এ তথ্য জানিয়েছেন দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রির মধ্যে অনলাইনে কিনেছেন ১২১ জন। সব মিলিয়ে দলের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। এদিকে ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর