May 31, 2026, 2:21 pm

আওয়ামী লীগের শাসনামলে নাটোর ছিল সন্ত্রাসের জনপদ: দুলু

Reporter Name
  • আপডেট Sunday, February 1, 2026
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিল। তাদের শাসনামলে সারা দেশের মতো নাটোরও ছিল সন্ত্রাসের জনপদ। তারা একের পর এক বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে করে হামলা করে রক্তাক্ত করেছে। দেশজুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল।
দুলু বলেন, সকলের দোয়ায় আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের মতো নাটোরকে শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। কোন সন্ত্রাসী মাস্তানিকে প্রশয় দেয়া হবে না। তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে জনসংযোগ ও জনসমাবেশ শুরু করার পর দেশের চিত্র পাল্টে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।
রবিবার নাটোরের সদরের কাফুরিয়া ইউনিয়নের চানপুর বাজারসহ বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও গণসংযোগের সময় দুলু এসব কথা বলেন। এসময় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, সদর থানা থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর