July 9, 2026, 9:55 pm

আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে আরাফ রিফাত ও কামাল হোসেন ভুলুর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া!

Reporter Name
  • আপডেট Friday, November 14, 2025
  • 202 জন দেখেছে

আক্তার হোসেন ডালি, গাজীপুর মহানগর থেকে: আওয়ামী লীগের ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচির প্রতিবাদে গত ১৩ নভেম্বর, বৃহস্পতিবার গাজীপুর মহানগরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সাইবার দলের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের উদীয়মান নেতা জনাব মোঃ আরাফ রিফাত ও ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলুর নেতৃত্বে অনুষ্ঠিত এ মহড়ায় কয়েকশ মোটরসাইকেল অংশ নেয় বলে জানা গেছে।

সকাল থেকেই টঙ্গী স্টেশন রোড, মিলগেট, নতুনবাজার, চান্দনা চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘিরে শোভাযাত্রা শুরু হয়। সারিবদ্ধ মোটরসাইকেলের বহর মহড়ায় অংশ নিয়ে অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার সমালোচনা করে স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্য সচল রাখার আহ্বান জানায়।

আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ এ শোভাযাত্রার মাধ্যমে তারা অবরোধের বিপক্ষে জনমত তুলে ধরতে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের পক্ষে অবস্থান জানাতে চেয়েছেন। পুরো কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মহড়া শেষে নেতৃবৃন্দ জানান, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রটি খোলা রাখতেই তাদের এই উদ্যোগ। পরে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর