June 2, 2026, 7:58 am

আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি আবদুছ ছাত্তার

Reporter Name
  • আপডেট Sunday, July 16, 2023
  • 156 জন দেখেছে

মুহাম্মদ আবুল বাশার, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ করে বর্ধিত সভা অনুষ্টিত হয়।১৫ জুলাই সরিষা,জাটিয়া, রাজিবপুর ইউনিয়নের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি। জননেতা আবদুছ ছাত্তার বলেন আওয়ামীলীগের নেতা কর্মিরা সবাই একসাথে কাজ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।আমি অনেক ত্যাগ স্বীকার করে রাজনীতি করি। ইউনিয়নের সভাপতিগণ অনুষ্টানে সভাপতিত্ব করেন।

এছাড়াও প্রত্যেক ইউনিয়নের সাধারণ সম্পাদক বর্ধিত সভায় পরিচালনা করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর