June 2, 2026, 7:59 am

আওয়ামীলীগকে জনসমর্থন দিন ঈশ্বরগঞ্জের সাবেক এমপি আবদুছ ছাত্তার

Reporter Name
  • আপডেট Saturday, July 15, 2023
  • 111 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নতুন সদস্য করা ও নবায়ন উপলক্ষে উচাখিলা ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।১৪ জুলাই বৃহস্পতিবার বিকালে অনুষ্টানে সভাপতিত্ব করেন উচাখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মঞ্জুরুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এম পি।আবদুছ ছাত্তার বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জনসমর্থন দিয়ে নির্বাচিত করতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। পরিচালনা করেন মোঃগিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন রাহুল, উচাখিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর