July 8, 2026, 7:51 pm

আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিও ভূমিকা রাখছে

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 210 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রাখছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) পবা উপজেলায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কামরুন নাহার।

কামরুন নাহার বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য-সদস্যাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। এই জ্ঞান কাজে লাগিয়ে তারা সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখছেন। রাজশাহী জেলার নয়টি উপজেলার প্রায় সাড়ে ৩০০ জন আনসার-ভিডিপি সদস্য এই সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনার লক্ষ্যে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ২৫টি বাইসাইকেল, তিনটি সেলাই মেশিন, ৪০টি ছাতা ও মগ বিতরণ করা হয়।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর