July 9, 2026, 12:33 pm

আইজিপির সঙ্গে মানবাধিকার হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Wednesday, August 28, 2024
  • 68 জন দেখেছে

আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এক প্রতিনিধিদল। আজ বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান ররি মুঙ্গভেন তিন সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোজেনজা ও আলেকজান্ডার জেমস আমির এল জুন্দি। সাক্ষাতকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর