October 3, 2026, 5:43 pm

অসুস্থ হয়ে হাসপাতালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

Reporter Name
  • আপডেট Monday, August 14, 2023
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন। বিকেল ৫টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা কর্তৃপক্ষ কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হ্য়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে ভর্তি আছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলাওয়ার হোসাইন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। ২০১০ সালে দেলাওয়ার হোসাইন সাঈদী গ্রেপ্তার হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর