August 25, 2026, 11:44 am

অর্ণব হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, March 16, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লায় ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার বিক্ষোভ মিছিলটি বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং খুনিদের গ্রেফতারসহ যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ছাত্রদল নেতারা বলেন, রমজান মাসেও থেমে নেই ছাত্রলীগের নৃশংসতা। কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এসময় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে ঘটনাস্থল অতিক্রমকালে কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রদল নেতা জামিল হাসান অর্নবকে গুলি করে সন্ত্রাসী বাহিনী। অর্নবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ( সহ-সভাপতি পদমর্যাদা) এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ (যুগ্ম-সাধারণ পদমর্যাদা)। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাবেক কেন্দ্রীয় সংসদের নেতারাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর