July 9, 2026, 7:31 am

‘অবৈধ গ্যাস সংযোগে জড়িত তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা’

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 89 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালাব এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছেন, তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি। আমরা এটার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএমজি আসছে৷সমুদ্রে অনুকূল আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি, শনিবার সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সেগুলো মনিটর করব।
টাওয়েল টেক্স লিমিটেড পরিচালক শাহাদাত হোসেন সোহেল বলেন, চলতি মাসে কারখানায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। আমরা ২৪ ঘণ্টা গ্যাস চাচ্ছি না। কিন্তু অন্তত ৮ ঘণ্টা আমাদের গ্যাস দরকার। গ্যাস না থাকায় আমাদের উৎপাদন ব্যাহত হয়েছে, পাশাপাশি খরচ বেড়েছে অনেক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর