নিজস্ব প্রতিবেদক :: সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ২৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। ১১ জুন তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইদিন পৃথক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২৩ জুন থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
২০২১ সালের ১০ জুন এক প্রজ্ঞাপনে শফিউদ্দিন আহমেদকে সেনাপ্রধান করা হয়। খুলনার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান।