July 4, 2026, 12:10 pm

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সাথে এমপি প্রার্থী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Saturday, August 23, 2025
  • 156 জন দেখেছে

শারমিন খানম:: অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সাথে গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা শুক্রবার বাদ মাগরিব গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ড তালেব মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের সভাপতি সার্জেন্ট হাজী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেনের পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ৬ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গি পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুর হক প্রধান সুবেল।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের কর্নেল মোঃ হাফিজুর রহমান, ক্যাপ্টেন আব্দুল কাদের খান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিকুর রহমান, সাইফুল আলম খান মিল্টন, গাছা থানা স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল হোসেন জয়,মনির হোসেন প্রমুখ।
এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের বক্তারা বলেন আরিফ হোসেন হাওলাদার একজন সাদা মনের, এবং ক্লিন ইমেজের মানুষ আমরা ঐক্য বদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে আরিফ হোসেন হাওলাদারের পক্ষে কাজ করবো, তার কাছে গরিব ধনী কোন ভেদাভেদ নাই, যে কেউ আরিফ হোসেন হাওলাদারের সাথে মন খুলে কথা বলতে পারে। আমরা তার সহযোগী হিসেবে তার পাশে আছি ও থাকবো।মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এমপি প্রার্থী আরিফ হোসেন হাওলাদারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর