July 9, 2026, 5:05 pm

অবরোধ সফল করতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, November 11, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: চতুর্থ দফায় আগামীকাল রবিবার থেকে দেশব্যাপী বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার লক্ষে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। অবরোধ সফল করার লক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সার্কিট হাউজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক ও মুসফিকুর রহমান অভির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা একটি ঝঁটিকা মিছিল বের করে। মিছিলটি বটতলা সড়কে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর