জয়নাল আবেদীন সরকার, টঙ্গী:: বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে টঙ্গীতে আওয়ামীলীগের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের নেতৃত্বে শান্তি মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদনী, যুগ্ম আহবায়ক মকুল সরকার, হাবিবুর রহমান রতন, শাহজাহান তপন, দেলোয়ার হোসেন প্রমুখ।
অপরদিকে মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুর্নরায় দলীয় কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মোড়ল, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী শিরিন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়র্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেনের নেতৃত্বে শান্তি মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা, মামুনুর রশিদ মামুন মোল্লা, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হামজা, সাবেক কাউন্সিলর মোঃ ফারুক আহম্মেদ প্রমুখ।
এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারের নেতৃত্বে শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি টঙ্গী বাজার আশ্রাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, লিটন উদ্দিন সরকার, টঙ্গীবাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।