August 25, 2026, 1:26 pm

অবরোধের সমর্থনে টঙ্গীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Sunday, November 12, 2023
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় টঙ্গী থানা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো.আফজাল হোসেন নেতৃত্বে এ বিক্ষোভ করে জামায়াতের কর্মীরা।
এ সময় জামায়াত নেতাকর্মীরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে কাছে ক্ষমতা হস্তান্তর ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সারা দেশে বন্দি জামায়াত নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।
মিছিলটির ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধের সমর্থনে আসা নেতাকর্মীরা পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর