July 9, 2026, 5:05 pm

অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Wednesday, November 22, 2023
  • 98 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  বিএনপি জামায়াতের ৬ষ্ঠ দফায় অবরোধের প্রতিবাদে গতকাল বুধবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মনির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টিটু, গাজীপুর জেলা যুবলীগের সহ সভাপতি খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা কাইয়ুম মাস্টার, গাজীপুর মহানগর সৈনিক লীগের সভাপতি আবুল বাশার, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, যুবলীগ নেত মো. ফরহাদ হোসেন, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমজাদ হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমির হামজা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী থানা ছাত্র লীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, মামুনুর রশীদ মামুন মোল্লা, কাজী মঞ্জুর, সাইদুল হক লিটন প্রধান, যুবলীগ নেতা জাকির হোসেন, লিটন উদ্দিন সরকার, টঙ্গী কলেজ ছাত্র লীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহদী হাসান শিশির, টঙ্গীর পশ্চিম থানা ছাত্র লীগের সভাপতি সফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব, টঙ্গী পূর্ব থানা ছাত্র লীগের আহ্বায়ক সাহজাদা সেলিম লিটন, যুগ্ম আহ্বায়ক, আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর