May 27, 2026, 7:26 am

অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, May 17, 2023
  • 277 জন দেখেছে

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। তাই অনির্বাচিত সরকারের আর সুযোগ নেই; সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। আজ বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবানও জানান তিনি। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে।পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, ডা. মনোয়ারুল আজিজ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর