August 18, 2026, 6:20 pm

অধ্যাপক এম এ মান্নান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, January 10, 2025
  • 143 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে অধ্যাপক এম এ মান্নান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে আলোর পথে যুব সংগঠনের উদ্যোগে গাসিক ৪৩ নং ওয়ার্ডের পাগার সোসাইটির মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধন করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান, সাধারণ সম্পাদক মোমেন ফকির, ৪৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ, যুবদল নেতা আব্দুল কুদ্দুছ, আবু জাফর, মাসুদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল যুবনেতা রবিন সহ অসংখ্য বিএনপির ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর