July 9, 2026, 10:06 am

অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতে সেনাবাহিনীর অভিযান, উত্তরায় ৯জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, June 1, 2025
  • 257 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও কোরবানির পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অভিযানে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান। দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করছে।
তথ্যমতে, গত ৩০ মে রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরসংলগ্ন কামারপাড়া এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধ হাট বসানো, জোর করে নির্দিষ্ট হাটে গরু বিক্রিতে বাধ্য করা ও চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ মে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর