নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৮শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল হোসেন (২৩)। গ্রেফতারকৃত ব্যক্তির গ্রামের বাড়ি বি-বাড়ীয়ার নাছিরনগর থানার হরিপুর গ্রামের মো:ইমাম হোসেনের পুত্র ।
ওসি বিমানবন্দর থানার দিক নির্দেশনায় এস আই হাফিজুর রহমান এর নেতৃত্বে আজ ১৪ জুলাই ২০২৩ ইং শুক্রবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশে কার পার্কিং এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করে ।
এস আই হাফিজুর রহমান জানান , এক গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন যে , বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশে একজন ইয়াবা কারবারি অপেক্ষা করতেছে। এমন সংবাদের ভিত্তিতেই তিনি সহ সঙ্গীও ফোর্স তাৎক্ষণিক ইয়াবা কারবারি রুবেলকে ঘিরে ফেলে । এমন সময় কৌশলে এই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করে । পরে তাকে সঙ্গীও ফোর্স সহ গ্রেফতার করতে সক্ষম হয় । এই সময় তার দেহ তল্লাশি করে প্যান্ট এর পকেট থেকে ৯ টি প্যাকেটে থাকা ১৮০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।এর বাজার মূল্য ৫ লক্ষ ৪০,০০০ ( পাঁচ লক্ষ্য ৪০ হাজার ) টাকা । উদ্ধার অভিযানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন এ এস আই মামুনুর রশিদ , এ এস আই মো:লিহারুল ইসলাম সহ অন্যান্য সঙ্গীও ফোর্স। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে ।