May 17, 2026, 8:10 am

১২০ বীর মুক্তিযোদ্ধা পেলেন সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Sunday, June 25, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :: ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। রবিবার (২৫ জুন) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ আলী, ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, প্যানেল চেয়ারম্যান মুজিবর প্রমুখ।

চন্দন শীল মুক্তিযোদ্ধাদের সাহস ও ত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকে সাড়া দিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম।নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে গর্ব অনুভব করি। জেলা পরিষদ আপনাদের পাশে বরাবরই থাকবে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর