May 31, 2026, 1:59 pm

স্মার্ট নাগরিক হলেই স্মার্ট সমাজ হবে: সিমিন হোসেন রিমি

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিক্ষার গুণগত মানোন্নয়ন, স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে তিন হাজার শিক্ষক নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবরার উপজেলা প্রশাসন কাপাসিয়ার আয়োজনে দিনব্যাপি এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২০০ শিক্ষক সমাবেশে অংশগ্রহন করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

সিমিন হোসেন রিমি এমপি বলেন, আজকে আপনারা যারা এইখানে সমাবেশে যাগ দিয়েছেন। স্মার্ট নাগরিক তৈরী করবেন আপনারা। স্মার্ট নাগরিক যখন তৈরী হবে তখন স্মার্ট সমাজ তৈরী হবে। 

তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিয়ে কেন চিন্তিত বাংলাদেশে। আজকাল মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলছে, চতুর্থ শিল্প বিপ্লব এর কথা । চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আপনারা তৈরী করবেন সন্তানদের। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ভাষায়, সন্তানের একমাত্র অভিভাবক তার পিতা মাতা নয়। পিতা মাতার পরে যিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পিতা মাতার পরে যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেন তিনি হলেন স্কুল, মাদরাসা, কলেজের শিক্ষক। সেই শিক্ষকরা আমাদের সন্তানদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরী করবেন।  

শিক্ষক সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শাপলা কাপ পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থী সুমাইয়া, আয়েশা, ছিদ্দিকা, আবিদ হাসান শান্তা, মালিহা মরিয়ম, আল আমীন, নাজমুন নাহারকে এসব পুুরস্কার দেওয় হয়।  

ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, শিক্ষা অফিসার আবুদস সালাম অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর