May 18, 2026, 4:02 pm

সৌদিতে এক দিনে ৭ বাংলাদেশি হাজির মৃত্যু

বিজয় বাংলা নিজউ ডেস্ক
  • আপডেট Friday, June 30, 2023
  • 206 জন দেখেছে

সৌদি আরবে পবিত্র হজ পালিত হচ্ছে তীব্র গরমের মধ্যে। এরই মধ্যে তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি হজযাত্রী। এছাড়া, একদিনেই সাত বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হজে যাওয়া বাংলাদেশির মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের পবিত্র হজ ২০২৩ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ইন্তেকাল করা বাংলাদেশি হাজিদের মধ্যে ৩৫ জন পুরুষ ও আট জন নারী। মক্কায় মারা গেছেন ৩৫ জন ও বাকিরা মদিনায়।

এদিকে, গত বৃহস্পতিবার  বিকেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত সৌদি আরবে মোট মৃত হাজির সংখ্যা ৪৩ জন। এর মধ্যে এক দিনেই সাত জন হাজি মারা গেছেন।

হজের মোট তিন দিনে মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন অনেকে। এর বাইরে অন্তত এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলী।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনায় মারা গেলে মসজিদে নববিতে জানাজা হয়, দাফন হয় জান্নাতুল বাকি কবরস্থানে। জেদ্দায় মারা গেলে সেখানকার কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়।

মরদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর